বাংলাদেশ সীমান্তবর্তী ‘চিকেন নেক’ করিডরের নি রা প ত্তা বাড়াল ভা র ত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ AM

বাংলাদেশ সীমান্তবর্তী ‘চিকেন নেক’ করিডরের নি রা প ত্তা বাড়াল ভা র ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১০:২২:১৪ AM

বাংলাদেশ সীমান্তবর্তী ‘চিকেন নেক’ করিডরের নি রা প ত্তা বাড়াল ভা র ত

ছবি : সংগৃহীত


ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য এবং চীন থেকে বাংলাদেশের বিনিয়োগ চাওয়ার পর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়া টুডে বলেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর চিকেন নেক করিডর নিয়ে ভারতে চিন্তার উদ্রেগ তৈরি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের চিকনাকৃতির এ করিডরটির মূল নাম শিলিগুঁড়ি করিডর। তবে পুরো ভারতের মানচিত্রের সঙ্গে তুলনা করলে এটি দেখতে অনেকটা মুরগির গলার মতো দেখা যায়। এ কারণে এটিকে চিকেন নেক বা মুরগির গলা হিসেবে উল্লেখ করা হয়। এই চিকেন নেকের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সম্প্রতি এই অঞ্চলে ভূরাজনীতির পরিবর্তনের পর ভারত এটির নিরাপত্তা বাড়িয়েছে। অর্থাৎ সেখানে আরও সেনা মোতায়েন করা হয়েছে। এই চিকেন নেক দিয়েই ভারতের মূল অংশ থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়া এবং পণ্য পরিবহণ করা যায়। যেটি সেভেন সিস্টার্সের সঙ্গে মূল ভারতকে যুক্ত করার একমাত্র রাস্তা।

ভারতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিকেন নেক করিডর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। এখানে যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার সক্ষমতা আছে বলে দাবি তাদের। এই করিডরটির নিরাপত্তার দায়িত্বে আছে ত্রিশক্তি কর্পস। যেটির সদর দপ্তর সুকনায় অবস্থিত। যাদের কাছে সর্বাধুনিক অস্ত্র রয়েছে। যারমধ্যে আছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহমোস মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

দেশটির সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে জানান, চিকেন নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্বাঞ্চল থেকে দ্রুত সময়ে সেনাদের নিয়ে আসা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত