দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা :ড. মুহাম্মদ ইউনূস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা :ড. মুহাম্মদ ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১১:২২:৫২ পূর্বাহ্ন

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা :ড. মুহাম্মদ ইউনূস

ছবি : সংগৃহীত


থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্ধুপ্রাই।প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: