হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ AM

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ১১:৪৭:১৮ AM

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা আহত  ব্যক্তিদেরকে সিলেট,হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারে সিএনজি অটোরিকশা ও টমটমের স্টেন্ড দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে স্টেন্ডে গাড়ী রাখা নিয়ে সিএনজি মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও টমটম সমিতির সভাপতি সেতু মিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী উভয়দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।প্রায় দেড় ঘন্টা ব্যাপি উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলে।এতে উভয় পক্ষের প্রায় ৫০জন লোক আহত হন। সংঘর্ষে ৫টি দোকানের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. দেলোয়ার হোসেন জানান, স্টেন্ড দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি সমিতির লোকজনের  মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ