ছবি : নিজস্ব
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
প্রাথমিক শিক্ষা পদক সিলেট জেলার বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্বে রয়েছেন।
দেশ বিদেশের ব্যবসায়ও তিনি একজন সফল মানুষ। তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্এ্যা সোসিয়েশনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম সি




