গোয়াইনঘাটে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৩ ১১:৪৯:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

ছবি : নিজস্ব


শারদীয় দুর্গাপূজা ২০২৩কে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন প্রস্তুতিমুলক সভা করেছে ৷ আজ ১অক্টোবর উপজেলা হলরুমে  উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্ত্বে সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্য কে এম নজরুল ইসলাম ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুবাস চন্দ্র পাল ছানা,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃঞ দে চন্দন,বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু কুমার পাল নান্টু,পূজা ঊদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস,সদস্য রন্জিত কূমার চন্দ্র সন্তোষ সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ৷

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও  প্রতিটা পূজামন্ডপে পর্যাপ্ত পরিমানে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনি থাকবে,এবং এইবার প্রতিটা মন্ডপে ১টি করে আইপি ক্যামেরা এবং পর্যাপ্ত  পরিমানে লাইটিং করা হবে,যাতে কেহ আইনশৃংখলার অবনতি করার চেষ্টা করলে খুব সহজেই তাকে শনাক্ত করা যায় ৷

তিনি আরও বলেন সকল ধর্মাবলম্বি মানুষ যাতে ধর্মীয় অনুষ্টান নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সরকার খুবই আন্তরিক ৷

এম সি