সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৩ ১২:৪১:৪৬ অপরাহ্ন

সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ছবি : নিজস্ব


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির নব গঠিত কমিটিকে অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো  নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় সড়কের বাজারে আব্দুল গফুর গং ষ্টেট এর পরিচালনায়  অভিষেক অনুষ্টানে ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাষ্টার বশির উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী  ও বাংলাদেশ সরকারের  সহকারী অ্যাটর্নি জেনারেল  এড:হুমায়ুন কবীর বাবুল, বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন,সড়কের বাজার ফাজিল মাদ্রাসার সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম তাজিম উদ্দিন, সড়কের বাজার  ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সমি, ডাক্তার কামাল উদ্দিন, এডভোকেট ওলিউর রাহমান।

বক্তব্য রাখেন, দিঘীরপারপূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন,সাবেক চেয়ারম্যান আলী হুসেন কাজল, মাওলানা আব্দুল মান্নান, আব্দুল বাছিত,ডাক্তার নিজাম উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, এম মামুন উদ্দিন, নব গঠিত কমিটির  সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন,সাধারণ সম্পাদক, আলী হুসেন জুয়েল,কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, সদস্য, ফারুক আহমদ,  নাজিম উদ্দীন, আল মাহমুদ সাবিল,আসাদুর রাহমান,ফজলুর রাহমান, দেলোয়ার হুসেন দুলু,জুনেদ আহমদ,আবুল হুসেন প্রমুখ।

এম সি