সুনামগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আ হ ত ২৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আ হ ত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ১০:৫৪:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আ হ ত ২৫

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে দিরাই উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন কদম্বতলী গ্রামে এই সংঘর্ষ হয়।

জানা যায়, ঘটনার আগের দিন বুধবার বিকালে দুই পক্ষের শিশুদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার দুপুরের দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৬ জন আহত হন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ২৫ জন আহত ও ৮ জনকে সিলেটে রেফার্ড করার বিষয়টি নিশ্চিত করেছে।

দিরাই থানা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ