প্রতিপক্ষকে ফাঁসাতে ‘চোরাকারবারিদের টর্চার সেলের’ ভূয়া ছবি ভাইরাল!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

প্রতিপক্ষকে ফাঁসাতে ‘চোরাকারবারিদের টর্চার সেলের’ ভূয়া ছবি ভাইরাল!

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৩:০২:২০ পূর্বাহ্ন

প্রতিপক্ষকে ফাঁসাতে ‘চোরাকারবারিদের টর্চার সেলের’  ভূয়া ছবি ভাইরাল!

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নির্ডতনের ভূয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়


সিলেটের জৈন্তাপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নির্যাতনের ভূয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে।

জানা যায়, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তিকে হাত পা বেঁধে মাটিতে ফেলে মারধরের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে।  ‘চোরাকারবারিদের টর্চার সেল’ ক্যাপশনের এই ছবিগুলো জৈন্তাপুর এলাকার অনেকেই ফেসবুকে শেয়ার দেন। এনিয়ে উপজেলায় ব্যাপাক আলোচনা সমালোচনার সৃষ্টি হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে গিয়ে পুলিশ দেখতে পায়, প্রতিক্ষপক্ষ ফাঁসানোর জন্য অভিযোগকারীরা এই ছবিগুলো তুলে ফেসবুকে ছড়িয়েছেন।  

এমনটি জানিয়েছেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ।

স্থানীয় একটি সূত্র জানা যায়, গুয়াবাড়ী এলাকার মৃত ফয়জুল হকের ছেলে সালমান আহমদ বিজিবির সোর্স হিসেবে পরিচিত। চোরচালান ইস্যুতে ২৮ সেপ্টেম্বর গুয়াবাড়ি এলাকায় স্থানীয় কয়েক যুবকের সাথে তার বিরোধ হয়। ওই যুবকরা তাকে মরধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগে সালমানের বড়ভাই সেবুল আহমদ বাদী হয়ে ওই রাতেই ৪জনকে অভিযুক্ত করে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি  করেন। জিডি নং -১৩৭৩ (২৯/৯/২৩)। এতে অভিযুক্তরা হলেন- জুমেল মিয়া, শিবু মিয়া, ওলি মিয়া ও এখলাস মিয়া।

থানায় অভিযোগ দায়েরের পরদিন  সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের হাত পা বাঁধা কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো শেয়ার করে চলতে থাকে ব্যপক সমালোচনা। 

সালমানের পরিবারের দাবি, ২৯ সেপ্টেম্বর চোরকারবারিরা সালমানকে এভাবে হাত পা বেঁধে নির্যাতন করে। এসময় সালমানকে বাঁচাতে তার ভাই সেবুল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। 

এই ছবি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ঘটনাটি নিজেই তদন্তে নামেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। প্রথমেই ছড়িয়ে পড়া ছবিগুলো ধারণের সময় নিয়ে প্রশ্ন দেখা দেয়। ছবি নিচে সময় লেখা রয়েছে- রাত ১ টা ২৫ মিনিট। অথচ থানায় করা জিডিতে সেবুল আহমদ উল্লেখ করেছেন মারধরের ঘটনা ঘটে বিকেল ৪ টায়। 

এনিয়ে সন্দেহ থেকে ১ অক্টোবর (রোববার)  রাতে সালমানের বাড়িতে যান ওসিসহ পুলিশ সদস্যরা। 

মুজিববর্ষে উপহার পাওয়া ৮৫ নম্বর ঘরটি সালমানের বড় বোনের নামে বরাদ্দ। সেখানেই থাকেন সালমান। 

সেখানে সালমানের শোবার বিছানার পাশ থেকে একটি রশি উদ্ধার করে পুলিশ।  যেটি দেখতে হুবহু ভাইরাল হওয়া ছবির রশির মত। এসময় পুলিশ দেখতে পায়, সারশানকে যে কক্ষে বেঁধে রেখে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছিস্ছেবির সেই কক্ষের সাথে সালমানের শোবার ঘরের হুবুহু মিল।

এসময় পুলিশের জিজ্ঞাসবাদে সালমান স্বীকার করেন, এই ছবিটি  তার ঘরেই তোলা। তবে কে বা কারা ছবি তুলেছিলো বা ফেইসবুকে ভাইরাল করেছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে পুলিশের কাছে দাবি করেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, বৃহস্পতিবারের মারামারির ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর পরেরদিন শুক্রবার কয়েকটি ছবি টর্চারসেল শিরোনামে ভাইরাল হয়। পুলিশ গুরুত্ব সহকারে তদন্তে নামলে ছবির তুলার সময় শুক্রবার রাত ১:২৫ মিনিট নিশ্চিত হয়। তখন বিস্তারিত তথ্যে ব্যপক গরমিল পায় পুলিশ।

তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে অভিযোগ দায়েরের ছয়ঘন্টা পর হাত পা বেঁধে ছবি তুলে ফেইসবুকে ছাড়া হয়েছে বলে ধারণা করছি। 

এ ব্যাপারে থানায় অভিযোগকারী সেবুল আহমদের সাথেেযোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সেবুলের জিডিতে যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাদের একজন অলি মিয়া।

তিনি সোমবার জৈন্তাবার্তাকে বলেন, একটা ঝামেলা হয়েছিলো। এটা মিটমাট হয়ে গেছে।

কী ঝামেলা হয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাজারে আছি। আপনার সাথে পরে কথা বলবো। এই বলে কল কেটে দেন।


ডিডি