জগন্নাথপুর বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

জগন্নাথপুর বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৮:০৭:৩০ পূর্বাহ্ন

জগন্নাথপুর বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে

ছবি: নিজস্ব


পুরো রমজান মাসজুড়ে দুই-একটি সবজি ছাড়া সব ধরনের সবজির দাম তুলনামূলক কম ছিল। তাতে স্বস্তিতে ছিলেন ক্রেতারা। তবে রমজান ও ঈদ শেষে বাজারে বেড়েছে সবজির দাম। আজকের বাজারে সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে ঝিঙা, যা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই-এক আইটেমের সবজি ৫০ টাকায় পাওয়া গেলেও অন্যান্য সবজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

শুক্রবার  (১১ এপ্রিল) সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দাম জানা গেছে। বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শিম ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জগন্নাথপুর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী  ইসলাম তিনি বলেন, ‘অন্যান্য সময় রমজানে সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গেল রমজানে আমরা সবচেয়ে কম দামে সবজি কিনতে পেরেছি। কিন্তু ঈদের পর থেকেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এখন বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।

জগন্নাথপুর বাজারের আরেক ক্রেতা হাবিবুর ও একই অভিযোগ জানিয়ে বলেন, ‘বর্তমান বাজারে এখন কমদামি কোনো সবজি নেই। সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজকে বাজার করতে এসে দেখলাম ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বাকি সবজিগুলো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত ঈদের তৃতীয় দিন থেকে বাজারের সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এরপর আর কমেনি।

জগন্নাথপুর এলাকার সবজি বিক্রেতা আমিরুল ইসলাম   সবজির দাম বাড়ার কারণ জানিয়ে বলেন, বাজারে পণ্য সংকটের কারণে ঈদের পরপর সবজির দাম বেড়ে যায়। এরপর সবজির দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে অনেক ধরনের সবজির এখন মৌসুম শেষের দিকে, সে কারণে সরবরাহ কম। ফলে সবজির দাম বেড়েছে। আবার কিছু কিছু সবজি আগে ১০০ টাকা, ১২০ টাকা বিক্রি হলেও এখন মৌসুম শুরু হচ্ছে সে কারণে সেগুলোর দাম আগের চেয়ে কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

জগন্নাথপুর বাজারের আরেক সবজি বিক্রেতা সোহেল  বলেন, তবে বাজারে এখন সবজির দাম তুলনামূলক একটু বেশি। মৌসুম শেষসহ বিভিন্ন কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ