গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৪:০৮:৪৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

গোয়াইনঘাটে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হচ্ছে


‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।

 সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের  আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  শিবলী আতিকা তিন্নী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আফিয়া বেগম,  উপজেলা দুপ্রক এর সম্পাদক আব্দুল মালিক, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক রাজন চন্দ্র নাথ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শান্তা রাণী চন্দ। 

সভায় উপস্হিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক রহমত উল্ল্যাহ,শামীম আহমদ বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ,ও এলাকার কন্যাশিশুরা।

পরে দিবস উপলক্ষে  রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও স্বেচ্ছাসেবী নারী সমিতির  অনুদানের চেক প্রধান করা হয়।

ডিডি