সুরমা নদী থেকে অবৈধভাবে বালু্ উত্তোলনের দায়ে কারাদণ্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু্ উত্তোলনের দায়ে কারাদণ্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৫:২২:৪২ পূর্বাহ্ন

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু্ উত্তোলনের দায়ে  কারাদণ্ড

সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডে সোমবার এ অভিযান চালানো হয়


সিলেটের সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ অক্টোবর) সিলেট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এ দন্ড প্রদান করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন এ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জালালাবাদ থানার একদল পুলিশ সহযোগিতা করে। এসময় স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন।

ডিডি