আরটিএম আল-কবির টে ক নি ক্যা ল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

আরটিএম আল-কবির টে ক নি ক্যা ল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১০:০১:৩৪ পূর্বাহ্ন

আরটিএম আল-কবির টে ক নি ক্যা ল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ছবি : সংগৃহীত


আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।

এম এড প্রোগ্রামের প্রধান ড. মোঃ জাকারিয়া হাবিব এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি এর পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী।অতিথি শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, শেখ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. নুসরাত রিকজা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ছইদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই ডিপার্টমেন্টের প্রধান আব্দুল আউয়াল আনসারী, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন।এছাড়াও বিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন ও বিদায়ী এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শের মাধ্যমে এম এড প্রোগ্রামের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী