জৈন্তাপুরে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০২:২৫:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাঁধন কান্তি সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এসময় আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে উপজেলায় সম্ভাব্য পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা মোকাবিলা ও ক্ষয়ক্ষতি এড়াতে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

জৈন্তাপুর উপজেলার উজানে মেঘালয়ের পাহাড় সন্নিবেশিত থাকায় প্রতিবছর অতিবৃষ্টির ফলে ছোট-বড় বন্যা হয়। চলতি বছর বৃষ্টির মৌসুম শুরুর আগে সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় দ্রুত সময়ের মধ্য ইরি-বোরো মৌসুমে ধান কেটে ঘরে তুলতে কৃষক পর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রয়োজনে নৌকা ও উদ্ধারকারী স্বেচ্ছাসেবক টিম গঠনে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়। আশ্রয়কেন্দ্র চালু, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজেনিক কিট সরবরাহসহ ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সাথে বন্যার্তদের শুকনো খাবার বিতরণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ গো-খাদ্য মজুদ রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুজিবুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী  উপ-পরিদর্শক জাকির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী