বিশ্বনাথে রোগী কল্যাণ সমিতির সমন্বয় সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে রোগী কল্যাণ সমিতির সমন্বয় সভা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৭:১৫:৪৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে রোগী কল্যাণ সমিতির সমন্বয় সভা

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা রোগী কল্যাণ সমিতির সমন্বয়ে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

সভায় আজীবন সদস্য ও দাতা সদস্যদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির ট্রেজারার মো. মধু মিয়া, সাবেক বিশ্বনাথ ইউ/পি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সোহেল,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা দিবাংসু গুণ, মো. মনির মিয়া মইনুল, মো. লাল মিয়া, হাজী রহমত আলী, হাজী শেরওয়ান মিয়া, মো. জুবেল মিয়া, মো. সামসুদ্দিন, রাজনগর মহিলা কলেজের প্রভাষক মো. ফাহমিদ হক, ইউনিয়ন সমাজকর্মী তাওহিদ, শামিম আহমদ, সাংবাদিক এস.এ. সাজু প্রমুখ।

সভায় বক্তারা রোগী কল্যাণ সমিতির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী