দোয়ারাবাজারে ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দোয়ারাবাজারে ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০২:৩৭:৩৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক

দোয়ারাবাজারে চোরাচালানের অভিযোগে আটক মামুন মিয়া (বায়ে)। উদ্ধারকৃত গরু (ডানে)


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরু উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) ভোররাত থেকে সকাল ১০ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযান চালানো হয়। এতে গরুসহ মামুন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় , সোমবার উপজেলার বাঘামারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৩৪টি ভারতীয় ষাড় গরুসহ চোরাচালানের সাথে জড়িত মামুন মিয়া (২৪) কে আটক করা হয়। 

তার দেওয়া জবানবন্দিতে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র রফিকুল ইসলামের টিন ও ত্রির্পাল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে অভিযান পরিচালনা করে আরও ৩৭টি ভারতীয় ষাড় গরু উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালানের সাথে জড়িত রফিকুল ইসলামসহ বাকি চোরাকারবারিরা পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধারকৃত ৭১টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। এঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।


ডিডি