সিলেট গ্রামার স্কুলে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সিলেট গ্রামার স্কুলে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ১১:৪৮:৫২ পূর্বাহ্ন

সিলেট গ্রামার স্কুলে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেট গ্রামার স্কুলের বার্ষিক ও লেভেল এবং এ লেভেল গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) বিকাল পঁচটায় সিলেট নগরীর হোটেল ক্রাউন পার্কের কনভেনশন হলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিয়ারসন (বাংলাদেশ ও নেপাল)-এর রিজিয়নেল ডেভলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন।

সিলেট গ্রামার স্কুলের অধ্যক্ষ শাশ্বতী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  পিয়ারসন (বাংলাদেশ)-এর রিজিয়নেল ডেভলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।স্কুলের সিনিয়র শিক্ষিক নওরিন নবী চৌধুরীর স্বাগত বক্তব্য ছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিক জেসমিন আক্তার ও তাশমীম জাহান।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা কুদ্দুস, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম ও আবদুল কবির।শিক্ষার্থীদের মধ্য হতে স্কুলের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন ফারদিন খান মেহরাব, রাজদ্বীপ দাশ, আবদুল্লাহ ফাইজান ও তাহমিদা রহমান।গ্র্যাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান  করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষিক তাসফিয়া হোসেইন ও জুনিয়র শিক্ষিক মেহেুরু হেলাল।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষক ফেরদৌসী, নিশু,জয়তী, দুর্দানা, দেলোয়ার, রানাসহ সকল শিক্ষকরা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী