টমেটোতে ভাগ্য ফিরছে সমুজ মিয়াদের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

টমেটোতে ভাগ্য ফিরছে সমুজ মিয়াদের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন

টমেটোতে ভাগ্য ফিরছে সমুজ মিয়াদের

টমেটো চাষে ব্যস্ত গোয়াইনঘাটের চাষীরা


গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের কৃষক সমুজ মিয়া গত মৌসুমে রাজা টমেটো চাষ করে সফলতার মুখ দেখেছন। এবারও তিনি দ্বিগুণ উৎসাহ নিয়ে রাজা টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন।

প্রখর রোদের মাথায় ছাতা, হাতে কোদাল কোমরে গামছা বেঁধে টমেটো গাছের পরিচর্যায় দিনরাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন কৃষক সমুজ মিয়া। তার সাথে রয়েছেন তিনজন শ্রমিক।

তার সাথে কথা বলে জানা যায়, গতমৌসুমে তারা দুইজন যৌথভাবে দুই বিঘা জমিতে টমেটোর চাষ করে সফলতা পেয়েছেন।

তিন মাসের পরিশ্রম ও শ্রমিকদের মজুরি দিয়ে দুইজনে জনপ্রতি লক্ষাধিক টাকার উপরে আয় করেছেন। 

তারই ধারাবাহিকতায় এবার এককভাবে দুই বিঘা জমিতে টমেটো চাষ করছেন। নিজ আঙ্গিনায় চারা তৈরি করে মাঠে চারা লাগিয়ে এখন শ্রমিকদের সাথে নিয়ে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। 

তিনি জানান, চারা তৈরি থেকে শুরু করে রোপন ও পরিচর্যায় এ পর্যন্ত তার লাখ টাকা খরচ হয়েছে। ভালো ফলনের আশায় রয়েছেন তিনি।

গত মৌসুমে তার টমেটো চাষ দেখে এ বছর অনেকে রাজা টমেটো চাষে আগ্রহী হয়েছে। আরো ১০-১২ জন কৃষক মাঠে টমেটো চাষ করেছেন।

কৃষক আনুদ মিয়া বলেন,গত মৌসুমে তারা দুইজন টমেটো চাষ করে ভালো টাকা আয় করেছেন। তাদের দেখে ও পরামর্শে এ বছর আমি এক বিঘা জমিতে টমেটো চাষ করছি। চারা রোপনের কাজ শেষ, এখন পরিচর্যার কাজ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, টমেটো একটি শীতকালীন সবজি ও লাভজনক ফসল। আমন ফসল থাকায় উপজেলায় এখনো পুরোপুরি ভাবে টমেটো চাষ শুরু হয়নি।

আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলায় পুরাপুরিভাবে টমেটো চাষ শুরু হবে বলে তিনি জানান। আগাম টমেটো চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে এবং ভালো মুনাফা পাচ্ছে। 

এবার উপজেলায় আরো টমেটো চাষী বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে টমেটো চাষীর তালিকা তৈরি করা হচ্ছে।

ডিডি