ছবি: সংগৃহীত
সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে গিয়ে মুখে আঘাত করলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া (২০) এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।
পুলিশ জানায় একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম সি




