সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন ব*ঞ্চিতদের অবস্থান কর্মসূচী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন ব*ঞ্চিতদের অবস্থান কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১১:২১:০৩ পূর্বাহ্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন ব*ঞ্চিতদের অবস্থান কর্মসূচী

ছবি: নিজস্ব


১১তম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারী। 

সোমবার (২১ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা বিনা ভেতন-ভাতায় কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. এনায়েত হোসেন আশ্বাস দিয়ে তাদের দুবছর কাজ করিয়েছেন। সরকার পরিবর্তনের পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন এনায়েত। একই বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি। তিনি যোগদানের পর গত ১৬ মার্চ উপাচার্যের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন ১১তম সিন্ডিকেটে গঠিত নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

এরপর ২৩ মার্চ উপাচার্য ১২তম সিন্ডিকেট ডাকেন। এ সিন্ডিকেটের পর থেকে উপাচার্য চৌহাট্টাস্থ কার্যালয়ে অফিস করেননি। এর আগে গত শনিবার মংবাদ সম্মেলন করে উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী