সিলেট-জকিগঞ্জ সড়ক: অগোছালো উন্নয়ন কাজে জনভোগান্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়ক: অগোছালো উন্নয়ন কাজে জনভোগান্তি

ইমরান আহমদ

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১২:৫৫:৪৩ অপরাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়ক: অগোছালো উন্নয়ন কাজে জনভোগান্তি

ছবি : নিজস্ব


সিলেট-জকিগঞ্জ সড়ক একটি জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। সড়কটির কিছু অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে ক্ষত-বিক্ষত। এসব গর্তে গাড়ি হেলেদুলে উপরে নিচে ‘ঝাঁকাঝাঁকি’ করে অতিক্রম করছে অথবা গর্তে পড়ে আটকা পড়ছে। দীর্ঘদিন থেকে গর্তের কারণে ‘ঝাঁকাঝাঁকি’ ও অনেক সময় গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়কের হেতিমগঞ্জ বাজারের দু’পাশের প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা বেশি নাজুক হওয়ায় গত দু’দিন পূর্বে সেখানে কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু ধীরগতিতে কাজ করায় ব্যস্ততম এ সড়ক দিয়ে গাড়ি চলাচলে ঘটছে ব্যাঘাত। এরইমধ্যে সংস্কার কাজ চলা অবস্থায় একটি পাথরবোঝাই ট্রাক আটকে বন্ধ হয়ে যায় যান চলাচল। সওজ কর্তৃপক্ষের এমন অগোছালো কাজের জন্য জনভোগান্তিতে পড়েছেন চলাচলরত যাত্রীরা।

No description available.

সোমবার বিকেল ৪ টার দিকে ট্রাকটি আটকা পড়ে। এতে দু’দিকে প্রায় দু’ঘন্টা গাড়ির যানজট দেখা দেয়। ট্রাকটি সড়কের মাঝে আড়াআড়িভাবে থাকায় গাড়ি পাশ পরিবর্তন করতে পারছে না। এতে উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে যানজট সৃষ্টি হয়েছে। দুই কিলোমিটার যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি পাথরবোঝাই ট্রাক সড়কের ভাঙা অংশে আটকে আছে। ট্রাকের চাকার নীচে ইট ও কাঠের গুঁড়ি দিয়ে ট্রাকটিকে ওঠানোর চেষ্টা চলছে। পাশেই সরঞ্জাম নিয়ে কাজ করছে সওজ। ভাঙা সড়কের বিভিন্ন স্থানে বালু ফেলা হয়েছে। ওই বালুতেই পাথরবোঝাই ট্রাক আটকে যায় বলে দাবি করে স্থানীয়রা।

এরকইভাবে রোববার রাত ৯টার দিকে একইস্থানে পাথর বোঝাই দু’টি ট্রাক আটকা পড়ে। এতে দু’দিকে শত শত গাড়ির জানযট সৃষ্টি হয়। প্রায় ৪ ঘন্টা পর ট্রাক দুটি সরানো হলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের গুরুত্বপূর্ণ এই সড়কের অধিকাংশই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে। এলাকাবাসী জানায়, সড়কের ভাঙা স্থানে প্রায় দিনই এভাবে গাড়ি আটকা পড়ে। গত ৩-৪ বছর ধরেই জনগুরুত্বপূর্ণ সড়কটির এ দুরব্যবস্থা চলছে। সওজ কর্তৃপক্ষ কয়েকবার ইট ও বালু ফেললেও তা কোনো কাজে আসেনি। সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগের শিকার যাত্রীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

No description available.

জানা যায়, সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক সিলেট- গোলাপগঞ্জ-জকিগঞ্জ-বিয়ানীবাজার-বড়লেখা সড়ক দিয়ে ৫টি উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করেন। যাত্রী পরিবহন ছাড়াও মালামাল পরিবহনের জন্য শত শত ট্রাক, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভারী লরি এই সড়ক দিয়ে চলাচল করে। সম্প্রতি সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চারখাই থেকে জকিগঞ্জ অংশ কিছুটা ভালো থাকলেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার অংশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাপগঞ্জ  অংশের হেতিমগঞ্জ বাজার, কিসমত মাইজভাগ, চরকরিয়া তেরমাইল অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রানাপিং চকরিয়া অংশে সড়কটির পিচ উঠে কাদামাটির সড়কে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন বাস-ট্রাক এই স্থানে আটকা পড়ছে। এতে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ সময় দীর্ঘ ও সময় ক্ষেপণকারী যানজট এড়িয়ে যাওয়ার জন্য ছোট ও প্রাইভেট গাড়িগুলো আশপাশের গ্রামের রাস্তাগুলো ব্যবহার করায় গ্রামের সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী। গ্রামের রাস্তাগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হওয়ায় গ্রামীণ রাস্তাগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে বলে জানান তারা।

No description available.

গতকাল জানযটে আটকা পড়া জকিগঞ্জের রুনু মিয়া নামে একজন বলেন, জকিগঞ্জ থেকে দুই ঘন্টা গাড়িতে বসে এসেছি। ট্রাক আটকে পড়ায় আরও যে কত ঘন্টা বসতে হবে জানিনা। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ সড়কে এভাবে আধা কাজ করে ফেলে রাখলেতো ট্রাক আটকাবে। এমন দুর্ভোগ থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন।

লাভলী বেগম নামে ষাটোর্ধ এক মহিলা বলেন, বড়লেখা থেকে সন্তান সম্ভামনা আমার মেয়েকে নিয়ে সিলেটে হাসপাতালে যাচ্ছি। দেড় ঘন্টা থেকে নোহা গাড়ির সীটে শুয়ে কাতরাচ্ছে সে। কখন জ্যাম ছুটবে আর তাকে নিয়ে হাসপাতালে যেতে পারব।

No description available.

এ ব্যাপারে সড়ক ও জনপদ অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, সড়কের বড় গর্ত বা বেশি ক্ষতিগ্রস্ত অংশগুলোতে কাজ করা হচ্ছে  যাতে গাড়ি আটকে না যায়। তিনি জানান, গত বন্যায় অনেক স্থানে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে সড়কের গভীর থেকে বালি দিয়ে ভরাট করতে হচ্ছে । তবে বড় গর্ত বা গাড়ি আটকে যায় এমন অবস্থা  থাকবে না এবং তারা নিয়মিত মনিটরিং করবেন বলে আশ্বস্ত করেন তিনি।

এম সি