ছবি : নিজস্ব
একটু ভূমিকম্প হলেই তোড়জোড় শুরু হয় নগর জুড়ে। নড়েচড়ে বসেন সিসিক কর্তারা। হুংকার ছাড়েন, এসি রুমে বৈঠক করেন, ঝুকিপূর্ণ ভবন বন্ধের ঘোষণা করেন। আবার সুযোগ বুঝে দায়মুক্তি দেন। চুনকামেই যেন ঝুঁকিমুক্তির সনদ মিলেছে সিলেট নগরের ঝুকিপূর্ণ ৩ মার্কেটের। এভাবেই ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেটে চলে হরেক রকম খেল। বাস্তবে সিলেটে ভ‚মিকম্প প্রতিরোধে কিংবা ক্ষয়ক্ষতি রোধে কোনই কার্যকর উদ্যোগ নেই সিসিকের। ৪২ হাজার ভবনের ৭৪ দশমিক ৪ শতাংশই ভূমিকম্পের কথা চিন্তা না করে তৈরি করা হয়েছে বলে মনে করায় সিসিক এগুলো সার্ভে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু টাকার অভাবে সে সার্ভেও থেমে যায়।
সোমবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে সিলেটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। এতে সিলেটে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় নগরীর বাসা-বাড়ি ও বহুতল ভবনের লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
এরপূর্বে গত ৯ সেপ্টেম্বর সিলেটে ভুমিকম্প অনুভ‚ত হয়। ৪ দশমিক ৪ মাত্রার কম্পনটির ¯’ায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৯ আগস্ট ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ১৪ আগস্ট রাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। দফায় দফায় ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
বিগত কয়েক বছরে সংঘটিত ভূমিকম্পের অন্তত ২০টির উৎপত্তি¯’ল ছিল দেশের ভেতরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর অর্ধেকের উৎপত্তি¯’ল হচ্ছে সিলেট অঞ্চলে। বাকিগুলো ছিল সীমান্ত এলাকাসহ আশপাশের দেশগুলোয়। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মরক্কো, তুরস্ক কিংবা সিরিয়ার চেয়েও ভয়াবহ পরিস্থিতি হতে পারে এ অঞ্চলের।
সিলেট সিটি করপোরেশনের তথ্যমতে, নগরীতে প্রায় ৪২ হাজার ভবন রয়েছে। ২০২১ ও ২২ সালে কয়েক দফা ভূমিকম্পের পর ঝুঁকি মোকাবেলায় কিছু উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এর মধ্যে কিছু ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেগুলো ভাঙতে পারেনি সিটি করপোরেশন। ২০২১ সালের মে মাসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সিলেটের ছয়টি বিপণি বিতান বন্ধ করে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে কিছুদিন বন্ধ থাকার পর ফের সেগুলো খুলে দেয়া হয়।
২০২১ সালের মে ও জুনে পরপর ছয় দফা ভূমিকম্প হয়। এরপর বড় ভূমিকম্পের ক্ষতি কমিয়ে আনতে নগরীর সব বহুতল ভবনের ভূমিকম্প সহনীয়তা পরীক্ষা ও অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার পরামর্শ দেয় হয়। ওই সময় বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার কিছু ভবন পরীক্ষা করা হয়। সে উদ্যোগ পরে আর অব্যাহত রাখা হয়নি। নগরীর ঝুঁকিপুর্ণ ভবন চিহ্নিতকরণ ও এ সংকট সমাধানে সিটি করপোরেশনের আমন্ত্রণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম। তার মতে, নগরীর ৭৪ দশমিক ৪ শতাংশ ভবনই ভূমিকম্পের কথা চিন্তা না করে তৈরি করা হয়েছে। সাত মাত্রার ভূমিকম্প হলে ৮০ শতাংশ বহুতল ভবন ভেঙে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার উদ্যোগে বরাবরই বাধা হয়ে দাঁড়ান কিছু ব্যবসায়ী। ২০২১ সালের ৩০ মে নগরের ২৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করে সিসিক। ওইদিনই নগরীর সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন নামের সাতটি বিপণিবিতানকে ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
১০ দিন পর সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, রাজা ম্যানশনসহ সবকটি বন্ধ প্রতিষ্ঠাান খুলে দেয়া হয়। এরপর সেসব মার্কেটে জীর্ণ দশা দূর করতে চুনকাম করা হয়। প্রত্যেকটি মাকের্টের সম্মুখভাগ এবং দর্শনীয অংশ রং করা হয়। এরপর সিসিকের কর্মকর্তারা এসব মার্কেটে যাননি।
একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সিসিেিকর কযেকজন প্রকেীশলীর পরামর্শে এসব মার্কেটে রং করা হয়। নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশন মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেটি বন্ধ করে দেয়া হয়েছিল ২০২১ সালে। কিন্তু কিছুদিন পর পুনরায় সেটি খুলে দেয়া হয়। ভগ্নদশার সেই মার্কেটটি এখন হলুদ রঙ ধারণ করেছে। সিটি মার্কেটে দেয়া হয়েছে গোলাপী রং। আর সুরমা মার্কেটে চুনকাম করা হয়েছে। তবে তিনটি মার্কেটেই কিছু বড় ফাটল রয়েছে। সুরমা মার্কেটের সানসেট ভেঙ্গে পড়ে দুজন নিহত হওয়ার ঘটনা সবার জানা।
রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের দাবি, ‘অনেকটা অনুমান করে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল। তবে পরে বিভিন্ন জরিপ ও পরীক্ষা করে প্রকৌশলীরা জানিয়েছেন, রেক্টোফিটিং করে ভবনের ¯’ায়িত্ব বাড়ানো যাবে। সয়েল টেস্টের পরীক্ষাও মার্কেটের অনুক‚লে। ফলে সংস্কার করে আমরা মার্কেটটি খুলেছি।’
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘অনেক ব্যবসায়ী আন্দোলনের ঘোষণা দেন। কেউ কেউ আবার আদালতে যান। নগরবাসীর যে সচেতন ভূমিকা পালন করার কথা, সেটি করছেন না। ফলে ভবনগুলো আর ভেঙে ফেলা যায়নি।’ তিনি বলেন, ‘চারতলা একটি ভবন মূল্যায়নের জন্য প্রয়োজন ৪০-৫০ হাজার টাকা। সব মিলিয়ে নগরীর ৪০-৪২ হাজার ভবন পরীক্ষা করাতে ২৫-৩০ কোটি টাকার প্রয়োজন। নিয়মানুযায়ী ভবন পরীক্ষার টাকা সংশ্লিষ্ট ভবন মালিকদেরই দেয়ার কথা। কিš‘ কেউ টাকা দিতে রাজি হ”েছ না। আর সিটি করপোরেশনের পক্ষ থেকেও এ খাতে বিশাল অংকের টাকা খরচ করার মতো তহবিল নেই। ফলে এ-সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি। ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আশংকাজনক পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে ৬ মার্কেট, ১ দোকান ও ১টি আবাসিক ভবনকে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সিলেটে অল্প সময়ে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরবর্তী ৭ থেকে ১০ দিনের মধ্যে বেশিমাত্রার ভূমিকম্পের আশংকায় সিলেট সিটি কর্পোরেশন দূর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষন-প্র¯‘তি এবং ক্ষয়ক্ষতি হ্রাসকরণের লক্ষ্যে নগরের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিসিকের ঝুঁকিপূর্ণ ভবন/ইমারতের তালিকায় থাকা সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।
এম সি




