জকিগঞ্জের নি খোঁ জ ৬ যুবককে টেকনাফ থেকে উ দ্ধা র!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

জকিগঞ্জের নি খোঁ জ ৬ যুবককে টেকনাফ থেকে উ দ্ধা র!

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১০:৪৩:০৭ পূর্বাহ্ন

জকিগঞ্জের নি খোঁ জ ৬ যুবককে টেকনাফ থেকে উ দ্ধা র!

ছবি: নিজস্ব


সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের দীর্ঘ সাতদিন ধরে নিখোঁজ থাকা ছয় যুবককে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) এবং মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।

এরা সবাই কাজের সন্ধানে কক্সবাজার গিয়েছিলেন এবং এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, “টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে এবং কেন তারা নিখোঁজ হয়েছিলেন—সে বিষয়ে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে স্বস্তি ফিরে এসেছে নিখোঁজদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী