বিশ্বনাথে সাংবাদিক সাজুলের ১ম মৃ ত্যু বার্ষিকী পালন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাংবাদিক সাজুলের ১ম মৃ ত্যু বার্ষিকী পালন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১১:১২:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাংবাদিক সাজুলের ১ম মৃ ত্যু বার্ষিকী পালন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি ও রাজনীতিবিদ মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব অফিসে ক্লাবের আয়োজনে উক্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া'র সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইনকিলাব সংসদ এর সভাপতি মোঃ মুছন আলী। 

মিডিয়া এ্যাক্টিভিস্ট উজ্জ্বল আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার অনুষ্ঠানে মোসাদ্দিক হোসেন সাজুল এর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এস সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।

গতবছর এই দিনে সাংবাদিক মোঃ মোসাদ্দিক হোসেন সাজুল যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। তাঁর রূহের শান্তি কামনা ও মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বক্তারা।বর্নাঢ্য জীবনের অধিকারী সর্বজন পরিচিত মোঃ মোসাদ্দিক হোসেন সাজুল এর ১ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা সাইদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু, বাসিয়া টিভি ফেইসবুক পেইজ এর পরিচালক বিজয় কর্মকার, মিডিয়া এ্যাক্টিভিস্ট ইয়াসিন মির্জা, ছাব্বির আহমদ অপু, সাকিল আহমদ সহ অন্যান্য ব্যাক্তবর্গ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী