জগন্নাথপুরে শংকর রায়ের প্রথম মৃ*ত্যুবার্ষিকী আজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

জগন্নাথপুরে শংকর রায়ের প্রথম মৃ*ত্যুবার্ষিকী আজ

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৪:৫৫:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শংকর রায়ের প্রথম মৃ*ত্যুবার্ষিকী আজ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

দিনটি উপলক্ষে পরিবারের পক্ষে থেকে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যেগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।প্রয়াত সাংবাদিক শংকর রায় ১৯৮২ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বার্তা পত্রিকায় জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি জাতীয় দৈনিক খবর, সিলেট বানী, খবর গ্রুপের চিত্রবাংলাসহ বিভিন্ন ম্যাগাজিনে কাজ করেছেন। ১৯৯৭ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিলেটের দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই সাংবাদিক ১৯৮৬ সালে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন।

পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। এরপর তিনি ১৯৯০ সাল থেকে জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সক্রিয় সাংবাদিকতার কারণে ২০১০ সালে দৈনিক মানবজমিন পত্রিকার সেরা দশ প্রতিনিধির একজন হিসেবে পুরস্কৃত হন। গত বছরের ২২ এপ্রিল মধ্য রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। পরদিন ২৩ এপ্রিল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন।

প্রয়াত শংকর রায়ের ছেলে শাওন রায় জানান, বাবার প্রথম মৃত্যু বার্ষিকীর দিনে তাঁর আত্মার শান্তি কামনায় ধর্মীয় বিধি অনুসারে পারিবারিক নানা আয়োজন রয়েছে। এতে অংশ গ্রহণ করে তাঁর আত্মার শান্তি কামনায় সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ জানান,প্রবীণ সাংবাদিক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ