জৈন্তাপুরে বোরো ধান ক্রয় কর্মসূচীর শুভ উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বোরো ধান ক্রয় কর্মসূচীর শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৫:৫৫:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বোরো ধান ক্রয় কর্মসূচীর শুভ উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের লক্ষ্যে  সরকারি পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই ক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী,  ১ নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আব্দুস সাত্তার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহিব আলী ও ছুনু মিয়া।

 এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং কৃষকেরা লাভবান হবেন। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী