আগামী জাতীয় নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : যুক্তরাজ্যে হাকিম চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : যুক্তরাজ্যে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ১০:১০:৫৪ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : যুক্তরাজ্যে হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, প্রবাসীরা দেশ-জাতির গর্বিত সন্তান। তাদের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। দেশের সকল অর্জনে প্রবাসীদের অবদান রয়েছে। ফ্যাসিবাদের পতন পরবর্তী বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি গত ১৬ বছর যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার নির্বাচন। উক্ত নির্বাচনে প্রবাসী নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি যুক্তরাজ্যের সময় বুধবার রাতে লন্ডনের একটি হোটেলের হলরুমে সিলেট- ৪ আসন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে, মরহুম সামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট-৪ আসনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, প্রফেসর মিছবাহ কামাল, কাউন্সিলা হাফিজ আব্দুল মুবিন, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আফজল সেলিম, মিডিয়া ব্যাক্তিত্ব মিছবাহ জামান।

সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আক্তার উজ্জামান, মোঃ কিবরিয়া, কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ গোলাপ, আবুল মিয়া, হাফিজ মাওলানা বশির উদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী