কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা ও গো-খাদ্য বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা ও গো-খাদ্য বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১০:১৪:০১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা ও গো-খাদ্য বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে বকনা ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২টি পরিবারের মাঝে ১২টি বকনা ও গো-খাদ্য বিতরণ করা হয়।  

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ লুতফুর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাবিদ হাসনাইন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মো. এলাইছ আহমদ মেম্বার, মো. শিহাব মেম্বার, আমেরিকা প্রবাসী আলহাজ্ব আব্দুর রকিব, ডাক্তার খোকন রঞ্জন দে, মো. ফখরুল ইসলাম ও মো. আলী আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী