গোয়াইনঘাটে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৬:০৭:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

ভারতীয় চিনিসহ আটক দুজন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২ টি পিকআপ সহ ২ জন আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের মৃত আং বারীর ছেলে মোঃ দারা মিয়া (২৬) অপরজন জৈন্তাপুর উপজেলার হেমু মাজের টুলের নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এসময় তাদের আরো চারজন সহযোগী পালিয়ে যান বলে জানায় পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাকিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের অভিযানে  বুধবার ৪ অক্টোবর সকাল সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন ৪ নং লেংগুরা ইউনিয়নের অন্তর্গত গোয়াইনঘাট হইতে সারীঘাটগামী লেংগুরা ব্রীজের পশ্চিমে  দুইটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টে থামিয়ে তল্লাশি করা কালে  ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি ২ টি পিকআপ সহ দুইজনকে আটক করা হয। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার দায়েরের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়।

ডিডি