সিলেট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বি এস এফ!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বি এস এফ!

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৭:০৬:৩৩ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বি এস এফ!

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় থেকে এক বারকি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শ্রমিকের নাম এখলাস উদ্দিন (২৭)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র। ব্যক্তিগত জীবনে বিবাহিত এখলাস উদ্দিন এক পুত্র সন্তানের জনক। 

স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল)  ৪ নং বাংলা বাজার এলাকায় বালুঘাট হতে বারকি নৌকা যোগে সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পাথর সংগ্রহের উদ্দেশ্য যান তিনি সহ বেশ কয়েকটি বারকি নৌকার শ্রমিক। দুপুর দেড়টার দিকে সীমান্তবর্তী পিলার ১২৮০/১এস এর নিকট ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করলে পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসলেও এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। No description available.

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক। তিনি বলেন, শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিএসএফ'র নিকট বিষয়টি জানতে চাইলে তারা আটক ব্যাক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী