গোয়াইনঘাটে ব জ্র পা তে প্রবাসী যুবকের মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ব জ্র পা তে প্রবাসী যুবকের মৃ*ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ব জ্র পা তে প্রবাসী যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামের এক দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ( ২৫ এপ্রিল)  বিকাল ৫টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জীবন মিয়া  একই গ্রামের শাহজান মিয়ার ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে  মাঠ থেকে গরু আনতে যান জীবন মিয়া। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থালেই নিহত হন তিনি। জানা যায়, গেল রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি দৈনিক জৈন্তা বার্তা-কে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার  ( ভারপ্রাপ্ত ওসি- চলতি দায়িত্ব ) এসআই আব্দুর রকিব খান। তিনি বলেন,আমাদের পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি সকল প্রক্রিয়া শেষে  নিহত যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী