তিনদিনের সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন মন্ত্রী ইমরান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

তিনদিনের সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৭:৪৬:১৮ পূর্বাহ্ন

তিনদিনের সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন মন্ত্রী ইমরান

ছবি : নিজস্ব


তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সিলেট আসছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। ৩ অক্টোবর মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়।

এসময় মন্ত্রী ইমরান আহমেদ এমপি তার নিজ নির্বাচনী এলাকা সিলেট -৪  জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ উপজেলার বিভিন্ন প্রোগরামে অংশগ্রহণ করবেন। এছাড়াও শনিবার সন্ধ্যা ৬টায় গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে" সিলেট শিলচর ফেস্টিভ্যাল " ২য় রাউন্ডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

৫ই অক্টোবর (বৃহস্পতিবার)  সকাল সাড়ে ৮ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে কম্পানিগন্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১০ ঘটিকায় উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিভিন্ন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ ধর্মীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ করবেন।

পরেরদিন শুক্রবার জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হেমু গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বহুল প্রত্যাশিত জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড় ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

৭ ই অক্টোবর (শনিবার) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা সাড়ে ১০ ঘটিকায় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ২০২৩এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং প্রাথমিক ২০২২এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  এরপর সন্ধ্যা ছয়টায়  গ্রান্ড সিলেট হোটেলে সিলেট শিলচর ফেস্টিভ্যাল ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

এম সি