সিলেটে সে না বা হি নী র অ ভি যা নে কোটি টাকার ভা র তী য় পন্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সিলেটে সে না বা হি নী র অ ভি যা নে কোটি টাকার ভা র তী য় পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১১:১৯:১৫ পূর্বাহ্ন

সিলেটে সে না বা হি নী র অ ভি যা নে কোটি টাকার ভা র তী য় পন্য আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুইটি  অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা সমমূল্যের  অবৈধ ভারতীয়  কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা পণ্য আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ। 

হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়,  শুক্রবার রাত ৮:২৫ ঘটিকায়  ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহলটিম  গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর এলাকায়  স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে  অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে। 

দিনের অপর আরেক অভিযানে রাত ১০:১০ ঘটিকায়  ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য আটক করা হয়।  

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস  স্ক্রিন সাইন ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম,১৬০ পিসক্লপ জি ক্রিম, ৫ কার্টন  জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে।    জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৩৯,৮৭,৪৪০ টাকা সমপরিমাণ বলে জানা যায়।

এদিকে পৃথক দুটি অভিযানে আটক দুইজন সহ জব্দকৃত আলামত সমুহ গতরাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী