আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার পরিচিতি সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার পরিচিতি সভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৮:০২:৫৪ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার পরিচিতি সভা

ছবি : নিজস্ব


আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে পরিচিতি ও মতবিনিময় সভা হয়।

সংগঠনের সভাপতি রেজাউল করিম নাচনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক  ইসতিয়াক আহমদ সিদ্দিকী।

  No description available.

প্রধান অতিথির বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, কোকো সাহেব ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব, তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের কাছে নৈকট্য লাভ করেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  মাছুম আহমদ, রাসেল আহমদ, মফিজুর রহমান রুবেল,  হরিদাস পাল শাওন, বুরহান উদ্দিন, রুম্মান আহমেদ, আহমদ নাজিম পান্না, এখলাস মুন্না, সুচীত্র বাবলু, কামরান হোশেন হেলাল, লুথফুর রহমান, নাজিম আহমেদ, সাইদুল ইসলাম হৃদয়,   তোফায়েল আহমদ, আরাফাত আহমেদ,  মোহাম্মদ মঈন খান, পাবেল আহমেদ,  এডভোকেট হাছান আহমেদ, এডভোকেট ফাহমি, মঈন উদ্দিন (মঈনুল), রুহেল আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, আফসার শহীদ চৌধুরী সায়েম, সহিকুর রহমান সুমন, বাপ্পি চৌধুরী, বাবলা আহমেদ,  মোহাম্মদ আব্দুছ ছামাদ,  মাছুম আহমেদ মুছা, বদরুল ইসলাম নজরুল, রুমেল আহমদ সুমন, জুনায়েদ আহমদ রাফি, মুন্না ঘোষ, তারেক হোসাইন, শিমুল আহমদ প্রমুখ।

এম সি