জৈন্তাপুরে সী মা ন্ত এলাকায় নৌকা ডুবিতে পাথর শ্রমিক নিঁ খো জ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সী মা ন্ত এলাকায় নৌকা ডুবিতে পাথর শ্রমিক নিঁ খো জ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৬:৩৫:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সী মা ন্ত এলাকায়  নৌকা ডুবিতে পাথর শ্রমিক নিঁ খো জ

ছবি : সংগৃহীত


জৈন্তাপুরে শ্রীপুর পাথর কুয়ারী এলাকা হতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক শ্রমিক নিঁখোজের ঘটনা ঘটেছে। নিঁখোজ হওয়া ওই ওই শ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৮)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত  রুপচেং গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।

স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে এপ্রিল)  রাত নয় ঘটিকায় শ্রীপুর পাথর কুয়ারীর ভারতীয় সীমান্ত ঘেষা এলাকায় সে পাথর আনার উদ্দেশ্যে নৌকাযোগে যায়। এ সময়  ১২৮০ নং পিলারের সন্নিকটে রুবেল নামে অপর এক শ্রমিকের সাথে পাথর  ভর্তি নৌকা নিয়ে ফিরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়।

এ সময় রুবেল সাতার কেটে পাড়ে উঠে দিলুকে ডাক দিলে দুইবার ডাকে সাড়া দেয় দিলু।  পরে তৃতীয় ডাকে আর কোন সাড়া দেয় নি। পরের দিন শনিবার সকালে রুবেল ১২৮০ নং সীমান্তবর্তী পিলারের নিকট দিলুর খোঁজে গিয়ে তার ব্যবহারীত বাটন মোবাইলটি পড়ে থাকতে দেখে। 

শনিবার বিকেল পর্যন্ত দিলুর পরিবারের সদস্যরা তার কোন সন্ধ্যান পায় নি। এদিকে দিলু আত্মীয় স্বজন তার সন্ধানে শ্রীপুর কুয়ারী এলাকায় অবস্থান করছিলো।

এ বিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র উপ-অধিনায়ক মেজর মো নুরুল হুদা জানান, শ্রমিক নিঁখোজের বিষয়টি স্হানীয় ভাবে বিজিবির নিকট এসেছে। নিঁখোজের বিষয়ে অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী