বালু খে কো দে র কবল থেকে সোয়াম্প ফরেস্ট রাতারগুল র ক্ষা য় মা*নব*বন্ধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বালু খে কো দে র কবল থেকে সোয়াম্প ফরেস্ট রাতারগুল র ক্ষা য় মা*নব*বন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন

বালু খে কো দে র কবল থেকে সোয়াম্প ফরেস্ট রাতারগুল র ক্ষা য় মা*নব*বন্ধন

ছবি: নিজস্ব


বালু খেকোদের কবল থেকে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলার বন বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা সোয়াম ফরেস্ট রাতারগুল রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার ২৬ এপ্রিল বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে সোয়াম ফরেস্ট রাতারগুল নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতারগুল সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মাহবুব আলম,সহ-সভাপতি এডভোকেট শাহাজান সিদ্দিকী, সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা, (সারী রেঞ্জ)মোঃ বিপ্লব হোসেন, রাতারগুল বিট কর্মকর্তা অনুকর চাকমা সহ আরো অনেকে।

বক্তারা বলেন,আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের একমাত্র জলার বন সোয়াম ফরেস্ট রাতারগুল নদী থেকে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। যে বা যারা রাতের আধারে এই অবৈধ কাজ করছেন তাদেরকে আইনের আওতায় আনতে তারা প্রশাসনের শরণাপন্ন হবেন। সব ব্যবস্থাপনা কার্যকরী কমিটির সাধারণ সভায় তাদের নাম তালিকা করা হয়েছে। সেই তালিকা সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে। তখন অপরাধীরা আর লুকিয়ে থাকতে পারবেনা, আইনের আওতায় আসতে হবে। শত শত মানুষের কর্মসংস্থানের জায়গা,যা থেকে বছরে সরকারের কোষাগারে বড় অংকের একটি রাজস্ব জমা হয়।সেই জায়গায় রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানান বক্তারা এবং প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী