সিলেট থেকে প্রথম স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সিলেট থেকে প্রথম স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১০:৩০:২১ পূর্বাহ্ন

সিলেট থেকে প্রথম স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন

ছবি : সংগৃহীত


সিলেট থেকে প্রথমবারের মতো স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন হচ্ছে আজ। সন্ধ্যায় প্রায় ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে গ্যালিস্টেয়ার এভিয়েশনের মালবাহী চাটার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। এর মাধ্যমে ওসমানী বিমানবন্দর থেকে শুভসূচনা হতে যাচ্ছে বিদেশি কোন উড়োজাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচলের। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে নাম লেখাতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর।

বেবিচক সূত্র জানিয়েছে, ওসমানী বিমাবন্দরে বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালুট প্রদান করা হবে।

কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী