সিলেটে শিক্ষার্থী আরিফ হ*ত্যা: খু*নীদের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষার্থী আরিফ হ*ত্যা: খু*নীদের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৪:১৯:২৭ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষার্থী আরিফ হ*ত্যা: খু*নীদের ফাঁ সি র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


সিলেট সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনী হিরন মাহমুদ নিপুসহ সন্ত্রাসী বাহিনীদের ফাঁসির দাবিতে সচেতন মহল সিলেটের উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কোর্টের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিহত আরিফের মা আখি বেগম এর সভাপতিত্বে ও সাংবাদিক আরিয়ান আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার আহ্বায়ক মোঃ হেলু আহমদ,  জোনাকি সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর বালুচর শান্তিশৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুমুর রহমান, টিকাদার আব্দুর রহিম মিয়া,  মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ ফুলেছা বেগম, শাহানা আক্তার সীমা, ফরহাদ আহমদ, সজিব আহমদ, শাকিল আহমদ। এছাড়াও মানববন্ধনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, একটি গরীব অসহায় পরিবারের সন্তান ও সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফকে নৃশংসভাবে নিপু ও তার সন্ত্রাসী বাহিনীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছে, সেইভাবে মানুষ কোন হিংস্র প্রাণীকেও হত্যা করে না। দীর্ঘদিন পার হয়েছে আরিফ হত্যার মামলার বিচারিক কার্যক্রম এখনও ধীর গতিতে চলছে। এদিকে হিরন মাহমুদ নিপু ও তার সহযোগীরা লোক মারফতে হুমকি দিয়ে যাচ্ছে। ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে হুমকি প্রদান করছে। মামলায় চার্জশিট থেকে নিপুর নাম বাদ দেওয়ার জন্য চলছে নানান তালবাহানা।

বক্তারা আরিফ হত্যা মামলার সুষ্ঠু তদন্তে দ্রুত চার্জশিট গঠন করে খুনিদের ফাঁসির দাবি জানান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী