সিলেটের সেই হান্নান গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সিলেটের সেই হান্নান গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৯:২৮:০১ পূর্বাহ্ন

সিলেটের সেই  হান্নান গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


সিলেটে এম এ হান্নান ওরফে শুটার হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের টিলাগড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এম এ হান্নান শহরতলির মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার আবদুল কাদেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শুটার হান্নান একজন অস্ত্রধারী ব্যক্তি। তিনি অস্ত্রধারী হিসেবে সবার কাছে পরিচিত এবং এই অভিযোগে মামলাও রয়েছে থানায়।

তিনি টিলাগড়ের আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বডিগার্ড। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানা ও শাহপরান থানায় দুটি করে মামলা রয়েছে। তাঁকে শনিবার গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুটার এম এ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্র হাতে তাঁর ছবি ভাইরাল হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী