গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘ*ট না য় নি*হ ত ফাহিমের দাফন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘ*ট না য় নি*হ ত ফাহিমের দাফন সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘ*ট না য় নি*হ ত ফাহিমের দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ফাহিমের দাফন সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় হাজারো মানুষ জানাজায় অংশ গ্রহন করে তাকে শেষ বিদায় জানান। 

সিলেট নগরীতে মোটর সাইকেল দূর্ঘটনায় বাঘা মাজর মহল্লার আব্দুল আহাদের পুত্র কলেজ শিক্ষার্থী ফাহিম আহমদ (২২) গুরুতর আহত হয়ে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় মৃত্যু বরন করলে রোববার তার জানাজার নামাজ দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাহিমের জানাজার নামাজে বাঘা তথা উপজেলার বিভিন্ন এলাকার ব্যাপক সংখ্যক মানুষ উপস্হিত ছিলেন। এতে বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১এর পরিচালক ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, প্রখ্যাত আলেম মাওলানা মুসলেহ উদ্দীন,মাওলানা এমদাদুর রহমান, মাওলানা জুয়েল আহমদ,বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম,উপজেলা বিএনপি নেতা সেনাম আহমদ, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  হায়াত আহমদ, প্রবীন শিক্ষক আব্দুস সোবহান,এনসিপি নেতা জাবেদ আহমদ,বাঘা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী আব্দুল কাইয়ুম,  প্রবীন ব্যক্তিত্ব মাওলানা রিয়াজ উদ্দীন,তরুন সমাজ কর্মী মাহমুদ আহমদ,জিবার আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী