সিলেটে র‌্যা ব ও পুলিশের অ ভি যানে গ্রে প্তা র ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সিলেটে র‌্যা ব ও পুলিশের অ ভি যানে গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:৪০:৩০ অপরাহ্ন

সিলেটে র‌্যা ব ও পুলিশের অ ভি যানে গ্রে প্তা র ৩

ছবি : সংগৃহীত


সিলেটে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এর মধ্যে দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চিনি। আর একজনের কাছে পাওয়া গেছে ইয়াবা ও গাঁজা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা দেড়টার দিকে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে অভিযান চালিয়ে ৪৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৪৫ বস্তার ভেতর প্রায় ২ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ২০৫ কেজি চিনি ছিল।

এসময় অবৈধ কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার উরাগ্রামের সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও একই উপজেলার বগাইয়া হাওড়ের জবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)।

এদিকে, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন রামনগর এলাকা থেকে ১৮ কেজি গাজা ও ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মশিউর ওরফে মুসিবুর রহমান (৩৮) জামালগঞ্জ থানাধীন রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।আটককৃত তিনজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী