দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:৪৭:২৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা


সিলেটের দক্ষিণ সুরমায় রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম পয়েন্টে তার অফিসের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।   

হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।

আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। তবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী