বিশ্বনাথে পুকুর থেকে ভাসমান মৃ ত দে হ উ*দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিশ্বনাথে পুকুর থেকে ভাসমান মৃ ত দে হ উ*দ্ধা র

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০৪:২৯:১১ পূর্বাহ্ন

বিশ্বনাথে পুকুর থেকে ভাসমান মৃ ত দে হ উ*দ্ধা র

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একটি পুকুর থেকে শাওন আহমদ (২০) নামের এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ ঘটিকায় শাওন আহমদের মৃতদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তার ভাই সাজন আহমদ। এরপর তাকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মেডিকেল মর্গে তার লাশ রাখা হয়েছে বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে। 

শাওন স্থানীয় এলাকার চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে এবং উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর কেয়ারটেকার ছিলেন বলে জানা যায়। প্রবাসী রহমত আলীর ফিশারির পুকুর থেকে উদ্ধার হওয়া শাওনের মৃতের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী