জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ছবি: নিজস্ব


"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে, কোনো চিন্তা নাই" প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়। ২৮ এপ্রিল সোমবার র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটরিয়ামে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন, ওসি জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী ফজলুল হকসহ বিভিন্ন আইনজীবী, শিক্ষক, আদালত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন এবং সেবার পরিধি বৃদ্ধির আহ্বান জানান। সভার সভাপতি নাজমুল হাসান বলেন, জনগণ সরাসরি বা অনলাইনে আবেদন করে এবং ১৬৪৩০ নম্বরে কল করে আইনি সহায়তা নিতে পারবেন। তিনি লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গণমুখী করতে অনলাইন প্রচারের আহ্বান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী