যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১১:৩০:৪০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

ছবি : সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী ভাইয়েরা অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সিলেট-৪ আসনের উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

তিনি সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে সিলেট-৪ আসনের প্রবাসী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

কবি সাহিত্যিক ও কলামিস্ট অধ্যাপক নুরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিরি বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জাকি মোস্তফা টুটুল, সাবেক উপদেষ্টা মোশাহিদ হোসেন,  বিবিসিআই ডাইরেক্টর মিজানুর রহমান মিজান ও সদস্য সেলিম সিদ্দিকী।

কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান ইউসুফ রাহীর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সূচীত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোাঃ আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেচডল বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আবু তায়েফ ও কমিউনিটি নেতা এখলাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিবিসিআই পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী