সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ব*রখাস্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ব*রখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১২:৪১:২৮ অপরাহ্ন

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ব*রখাস্ত


দুর্নীতির অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা করা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) গঠিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (২)-এর বিধান অনুযায়ী এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরসহ একাধিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নেয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী