ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লা*থি, ত*দন্ত কমিটি গঠন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লা*থি, ত*দন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০১:৫৮:৫৬ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লা*থি, ত*দন্ত কমিটি গঠন


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার দুপুরে হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত চিকিৎসকের নাম তন্ময় দেবনাথ। তিনি হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসককে কিছু একটা বলছেন এক রোগীর স্বজন। এসময় তেড়ে আসেন চিকিৎসক। এক পর্যায়ে যুবককে লাথি মারতেও দেখা যায় চিকিৎসককে।

জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসেন জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি। ঘটনার সময় রোগীর অ্যাপেন্ডিকসের ব্যথা হচ্ছিল। মারধরের শিকার যুবক ওই রোগীর বন্ধু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক তন্ময় দেবনাথ একজন স্নাতকোত্তর ‘ফেজ-বি’ এর আবাসিক শিক্ষার্থী।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসক তন্ময় দেবনাথকে আপাতত তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান ডা. সৌমিত্র চক্রবর্ত্তী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী