সিলেটে বড় ভাই হাতে ছোট ভাই খু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সিলেটে বড় ভাই হাতে ছোট ভাই খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৬:৫০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে বড় ভাই  হাতে ছোট ভাই খু ন

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কেচি আঘাতে প্রাণ হারালেন প্রবাসী ছোট ভাই।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে বড় ভাইয়ের কাচি আঘাতে আহত রুবেল আহমেদ (২৫) রাতে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুবেল একই গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত রুবেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।

নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি আরব প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী