গোয়াইনঘাটে বসতঘর নির্মাণের স্বপ্নে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে বসতঘর নির্মাণের স্বপ্নে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১২:৪৩:১৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে বসতঘর নির্মাণের স্বপ্নে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের রহা গ্রামের মাওলানা মোঃ জুবায়ের আহমদের স্বপ্ন ছিল একটি নতুন ঘর নির্মাণের। কিন্তু তার জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ঘর নির্মাণ শুরুর আগে বিষয়টি মাথায় রেখে তিনি গত বছরের ১৭ নভেম্বর (আবেদন নং: ৩০৫) সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ দপ্তরে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। নির্ধারিত ফি জমা দেওয়ার পর তিনি ধারণা করেছিলেন, নিয়ম অনুযায়ী খুঁটি সরিয়ে দেওয়া হবে। কিন্তু পরে তাকে জানানো হয়, খুঁটি স্থানান্তরে খরচ হবে ৩২,৯২৪ টাকা।

মাওলানা জুবায়ের আহমদ বলেন, “আমি একজন সাধারণ মানুষ।  এত টাকা দিয়ে খুঁটি সরানো সম্ভব না হওয়ার ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর ।

স্থানীয়রাও জানান, খুঁটিটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন।

একজন গ্রামবাসী বলেন, “সরকার যেখানে সহজ শর্তে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে, সেখানে খুঁটি সরাতে অতিরিক্ত খরচ চাপানো দুঃখজনক।”

এ বিষয়ে জানতে চাইলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল হক বলেন, এখন আমাদের কোন প্রকল্প নেই। তাই খুঁটি সরাতে ওই খরচই বহন করতে হবে। এত টাকার কাছে নিরাপদ বসবাসের আশায় ঘর তুলতে গিয়ে মাওলানা জুবায়েরের আহমদের স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী