সিলেট জেলা প্রশাসকের সাথে তাওহীদি কা ফে লা র বৈঠক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সিলেট জেলা প্রশাসকের সাথে তাওহীদি কা ফে লা র বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০৬:৩১:৪৯ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রশাসকের সাথে তাওহীদি কা ফে লা র বৈঠক

ছবি: নিজস্ব


হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলার নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসক শের মুহাম্মদ মাহবুব মুরাদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার সকাল ১০ টায় মতবিনিময় শেষে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা ও গানবাজনা বন্ধ, মদগাজার আসর বন্ধ এবং ধর্মপ্রাণ মানুষ যাতে নির্বিঘ্নে যিয়ারত ও ইবাদাত করতে পারে,এমন পরিবেশ নিশ্চিত করা- এই তিন দফা দাবি জানিয়ে স্বারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

কাফেলার নেতৃবৃন্দ বলেন, হযরত শাহজালাল (রহ.) সিলেট এসেছিলেন তাওহিদেও দাওয়াত নিয়ে শিরিক ও অশ্লীলতা  নির্মূলের জন্য। অথচ তাঁর মাজার প্রাঙ্গণে শিরিক, বেদাত,  অসামাজিক কার্যকলাপ, নাচগান ও মদগাজার আসর বসে, তা কোন মুসলমান মেনে নিতে পারেনা। নেতৃবৃন্দ শাহজালাল (রহ.) মাজাওে যিয়ারত ও ইবাদাত বন্দেগীর পরিবেশ নিশ্চিত এবং মাজারে অনৈসলামিক কার্যকলাপ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহবান জানান। জেলা প্রশাসক মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম সদস্য সচিব দারুস সালাম মাদরাসার উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহি উদ্দিন, মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী