মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেটে ম*শাল মি ছি ল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেটে ম*শাল মি ছি ল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:১৩:১১ পূর্বাহ্ন

মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেটে ম*শাল মি ছি ল

ছবি: নিজস্ব


আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল অনুষ্ঠিত।

আজ বুধবার ( ৩০ এপ্রিল ) সন্ধ্যায় নগরীর তালতরাস্থ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বারখান পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়, সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর দপ্তর  সম্পাদক মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মো: জসিম উদ্দিন, দক্ষিান সুরমা থানা কমিটির সভাপতি বিল্লাহ হোসেন, শাহপরা থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, জালালাবাদ থানা কমিটির উপতেষ্টা নবীন হোসেন আকাশ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমিন উল্লাহ আলা-আমিন, জেলা কার্যকারী কমিটির সদস্য মো: মোজ্জামেল হক সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে। তারা আরোও বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সকল সদস্য আগামী মে দিবস উপলক্ষে ১ মে সকল শ্রমিকদের খানাদানা ও মজুরিসহ ছুটি প্রদানের আহবান জানানো হয়েছে। পাশাপাশি সমাবেশ থেকে মহান মে দিবসের চেতনাকে ধারণ করে ১ মে মজুরিসহ ছুটি ভোগ করে মহান মে দিবসের কর্মসূচি পালন করার জন্য সকল শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী